Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
শীর্ষ খবর: বিআরটি চালু হলে যানজট কমবে - Tuesday, 02 October 2012 18:19
শীর্ষ খবর: আজ থেকে হিজবুল্লাহর বিক্ষোভ - Monday, 17 September 2012 11:16
শীর্ষ খবর: কীভাবে কঠোর হতে হয় আমাদের জানা আছে - Sunday, 09 September 2012 09:41
শীর্ষ খবর: সুদ ছাড়া মূলধনের জোগান দেওয়া হবে - Friday, 07 September 2012 22:58
শীর্ষ খবর: সুদ ছাড়া মূলধনের জোগান দেওয়া হবে - Friday, 07 September 2012 22:58
শীর্ষ খবর: গুপ্ত চিকিৎসা-পদ্ধতির খোঁজে - Friday, 07 September 2012 12:38
Blue Grey Red
রাজনীতি

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

Monday, 10 September 2012 11:23

রাজধানীর মতিঝিলে গতকাল রোববার দুপুরে বাসের চাপায় আবদুল বাতেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

 

প্রধানমন্ত্রীর ঘোষণার তিন বছর পার হলেও নার্স নিয়োগ না হওয়ার প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা বেকার � নার্স নিয়োগসহ চার দফা দাবিতে মানববন্ধন

Sunday, 09 September 2012 10:55

পাঁচ হাজার নার্স নিয়োগসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বেকার নার্সরা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নার্স নেত্রীরা বলেন, পাঁচ হাজার নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণার তিন বছর পার হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি আদায়ে ১১ সেপ্টেম্বর তাঁরা বিক্ষোভসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বেকার নার্সদের অন্য দাবিগুলো হলো: একই কারিকুলামে ২০১০ সাল পর্যন্ত পাস করা ডিপ্লোমা বেকার নার্সদের আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা অনুসারে অতিসত্বর নিয়োগ দিতে হবে। নার্স-সংকট নিরসনে চিকিৎসকদের মতো বেকার নার্সদের সাধারণ কোটা থেকে নিয়োগ দিতে হবে। মিডওয়াইফারি পদেও অপেক্ষমাণ বেকার নার্সদের নিয়োগ দিতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নার্সেস অ্যাসোসিয়েশনসহ একাধিক সংগঠন বেকার নার্সদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

 
 

অর্থমন্ত্রী নিজেই ‘রাবিশে’ পরিণত হয়েছেন: ফখরুল

Saturday, 08 September 2012 12:50

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উল্টাপাল্টা কথাবার্তার মধ্য দিয়ে নিজেই ‘রাবিশে’ পরিণত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ১৮-দলীয় জোট, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, অর্থমন্ত্রী মানুষকে ছোট করে মজা পান, এ জন্য তিনি কারণে-অকারণে রাবিশ বলেন। অথচ তিনি এখন জনগণের কাছে রাবিশ ছাড়া আর কিছুই নন। তাঁকে এখন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার সময় এসেছে।

 
 

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বাম মোর্চার

Saturday, 08 September 2012 11:34

সেবা বৃদ্ধি না করে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। একই সঙ্গে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করে কুইক রেন্টালপদ্ধতি চালু এবং বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধিতা করেন।

 
 

এসিড নিক্ষেপকারীরা বিবেক প্রতিবন্ধী

Friday, 07 September 2012 12:28

এসিড নিক্ষেপকারীরা বিবেক প্রতিবন্ধী। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এসিড নিক্ষেপের আর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য সবাইকে কাজ করতে হবে। সেই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এসিডদগ্ধ ব্যক্তিদের পুনর্বাসন সহায়তা প্রকল্পের কার্যকারিতার ক্ষেত্রে সীমাবদ্ধতা দূর করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তর ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) যৌথ আয়োজনে ‘এসিড সারভাইভারদের পুনর্বাসন সহায়তা নিশ্চিতকরণ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 
 

এখন আইনি লড়াইয়ে ব্যস্ত থাকবে বিএনপি

Saturday, 19 May 2012 11:29

সরকারের কঠোর মনোভাবের বিপরীতে নমনীয় অবস্থান নিয়েছে বিএনপি। আপাতত দলটি সরকারের দমন-পীড়ন মোকাবিলায় বিকল্প উপায় খুঁজছে। তাই রাজপথের আন্দোলনে কিছুটা ভাটা যাবে বলে জানিয়েছেন নীতিনির্ধারকেরা।
গত বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ দলীয় জোটের শরিক ও তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, রাজনীতিতে হঠকারীর কোনো স্থান নেই। সরকার বিরোধী দলের প্রতি মারমুখো। এ অবস্থায় সরকারকে আরও খেপিয়ে তোলা বিএনপির জন্য ভালো হবে না। তাই নমনীয় কৌশল নিয়ে নেতাদের মুক্ত করার পর পরবর্তী করণীয় ঠিক করার পক্ষে চেয়ারপারসন।

 
 

শ্রমিক লীগ নেতার দোকান উঠছে রেললাইন ঘেঁষে

Wednesday, 16 May 2012 11:34

বগুড়া শহরের দুটি স্থানে ক্ষমতাসীন দলের দুই নেতা রেলওয়ের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। বাদুড়তলায় রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করছেন জেলা শ্রমিক লীগের নেতা।
আর কামারগাড়িতে কলেজের সামনের জায়গায় জলাশয় ভরাট করাচ্ছেন ছাত্রলীগের এক নেতা। নেতাদের দাবি, তাঁরা রেলওয়ের জমি ইজারা নিয়েছেন।

 
 

আশাহত রুশদীর প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে

Wednesday, 09 May 2012 16:58

বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরও তাঁর স্বামীর খোঁজ পাওয়া ও উদ্ধারে অগ্রগতি না হওয়ায় তিনি আশাহত। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিছু করবেন বলে তিনি এখনো আশাবাদী।
আজ বুধবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর স্ত্রী তাঁর এ অনুভূতির কথা জানান। রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক বিষয়টি বিবেচনায় এনে ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেও তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

 
 

লিয়াসের খোঁজ জানতে করা রিটের শুনানি সোমবার

Wednesday, 09 May 2012 12:26

বিএনপির নেতা ইলিয়াস আলীর খোঁজ জানতে করা রিটের শুনানি আগামী সোমবার। আজ বুধবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন।
গত ১৯ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর একটি রিট আবেদন (হেবিয়াস করপাস) করেন।

 
 

আ.লীগের দুই নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Wednesday, 09 May 2012 12:23

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর এলাকায় ঘেরে হামলা করে মাছ লুটের ঘটনায় জড়িত নন বলে দাবি করেছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে সামসু উদ্দিন। ওই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন তিনি। গত সোমবার বিকেলে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব দাবি করেন।
এর আগে ৪ মে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা সংবাদ সম্মেলন করেন।

 
 

বিদ্যুৎ অফিস ঘেরাও পুলিশের বাধা

Tuesday, 08 May 2012 11:02

পুলিশি বাধার মুখে রাজধানীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে পারেনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কমিটির বিক্ষোভ মিছিল মতিঝিলে বিদ্যুৎ অফিসের দিকে যাওয়ার পথে দৈনিক বাংলা মোড়ে বাধার মুখে পড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় কমিটির নেতারা পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

 
 

বিএনপির মাহমুদুল হাসানকে জয়ী ঘোষণা

Tuesday, 08 May 2012 10:59

আদালতের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল-৫ আসনের জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে ওই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালই এ-সংক্রান্ত গেজেট ছাপার জন্য সরকারের ছাপাখানায় পাঠানো হয়। আজ মঙ্গলবার গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে বলে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে।
এ ছাড়া সরকারের সঙ্গে আইনবহির্ভূত ব্যবসায়িক সম্পর্ক থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাসীন আওয়ামী লীগদলীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এনামুল হকের বিষয়ে গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কমিশন আবার বৈঠকে বসবে।

 
 

বিএনপির নেতারা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে

Monday, 07 May 2012 10:29

আগাম জামিনের জন্য বিএনপির নেতারা এখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করছেন।
আজ সোমবার সকাল সোয়া নয়টা থেকে বিএনপি নেতা এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কুদ্দুস তালুকদার, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ পর্যায়ক্রমে সমিতির সভাপতির কক্ষে আসতে থাকেন। তাঁরা এই মুহূর্তে সেখানেই অবস্থান করছেন।

 
 

ইলিয়াসের স্ত্রী হতাশ, আন্তরিকতা নিয়ে প্রশ্ন

Sunday, 29 April 2012 18:15

বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী তাহমিনা রুশদীর। একই সঙ্গে তিনি ইলিয়াস আলীকে উদ্ধারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

 
 

ইলিয়াসকে না পেলে বিকেলে নতুন কর্মসূচি

Saturday, 28 April 2012 12:25

বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপির নেতা ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া গেলে আজ শনিবার বিকেল পাঁচটায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করবেন।

 
 

বিরোধীদলীয় চিফ হুইপকে মারধর করায় পদোন্নতি!

Saturday, 28 April 2012 11:35

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাতালিকায় ৮৭তম অবস্থানে আছেন। ৪৩ জনকে ডিঙিয়ে তিনি পেয়েছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারের চলতি দায়িত্ব। তাঁর পরের ব্যক্তি পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান। ৪৪ জনকে ডিঙিয়ে তাঁকে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

 
 

‘প্রধানমন্ত্রী, ইলিয়াসকে নিঃশর্ত ফেরত দিন’

Friday, 27 April 2012 18:29

বিএনপির নেতা ইলিয়াস আলীকে নিঃশর্ত মুক্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর বৃদ্ধা শাশুড়ি মাহফুজা খাতুন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর শাশুড়ি মাহফুজা খাতুন বলেন, ‘নিখোঁজ হওয়ার ১০ দিন পরও ইলিয়াস আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন-চিন্তিত। সে নিখোঁজ হওয়ার পর থেকে চিন্তায় আমরা ঘুমতে পারছি না।’
মাহফুজা খাতুন বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদি (লুনা) আমার মেজো মেয়ে। তাদের তিনটি নাবালক সন্তান রয়েছে। বাবা নিখোঁজ হওয়ার পর তারা বাকরুদ্ধ। তাদের সান্ত্বনা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা কী করব, কোথায় যাব—বুঝে উঠতে পারছি না। এ অবস্থায় আমার আকুতির কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে আমি আপনাদের (সাংবাদিকদের) ডেকেছি।’
সংবাদ সম্মেলনে মাহফুজা খাতুন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ইলিয়াস আলীর নাবালক তিন সন্তান ও আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা তাকে ফেরত দিন। আমি আপনার কাছে আমার জামাতাকে নিঃশর্ত ফেরত চাই। স্ত্রী-সন্তানের কাছে তাদের প্রিয়, ভালোবাসার ও আশ্রয়ের মানুষটিকে ফেরত দিন।’
সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলতে গিয়ে ইলিয়াস আলীর শাশুড়ি মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ, ইলিয়াস আলীর শ্যালক মুন্সী আঞ্জুম হাসান সুমনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মুন্সী একরামুল হাসানের মেজো মেয়ে তাহমিনা রুশদির (লুনা) সঙ্গে ১৯৯০ সালে বিএনপির নেতা এম ইলিয়াস আলীর বিয়ে হয়।

 
 

দুর্ঘটনার কবলে নৌপরিবহনমন্ত্রী

Friday, 27 April 2012 18:09

মাদারীপুরের টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ শুক্রবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস মন্ত্রীকে বহনকারী গাড়িকে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।

 
 

ইলিয়াসকে জীবিত উদ্ধারই সরকারের লক্ষ্য

Thursday, 26 April 2012 15:15

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করাই সরকারের লক্ষ্য। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 
 

ঝুলে যাওয়া হরতাল চাঙ্গা রাখতে ॥ ভাংচুর, অগ্নিসংযোগ

Wednesday, 25 April 2012 10:42

স্টাফ রিপোর্টার ॥ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা সারাদেশে টানা তিনদিনের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী শেষ হয়েছে। সোমবার বিকেলে যে হরতাল অনেকটা ঢিলেঢালা হয়ে পড়েছিল মঙ্গলবার সকালে সেটা আরও বেশি ঢিলেঢালা হয়ে পড়ে।

 
 

আমাদের পথ আমরা বেছে নেব তোমাদের পথ তোমরা নিও

Friday, 10 February 2012 10:02

তত্ত্বাবধায়ক ও ইসি প্রশ্নে খালেদা জিয়ার হুঁশিয়ারি

কুকুর কামড়ালে যেমন জলাতংক হয়, আওয়ামী লীগের এখন জনআতংক দেখা দিয়েছে।  ....অর্থমন্ত্রীর কি মাথা খারাপ? হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে।

 
 

More Articles...

Page 1 of 16

রাজনীতি

আর্কাইভ

< May 2013 >
Mo Tu We Th Fr Sa Su
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    

129, Shenpara Parbata, Mirpur-10, Dhaka-1216, Bangladesh. Phone: 88029007039 Cell: 8801711584519 E-mail: editor@topbdnews.com